নবীন নিউজ ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ১১:৪২ এ.এম
সংগৃহীত ছবি
মানিকগঞ্জে সাঁতার শিখতে গিয়ে ধলেশ্বরী নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত মহিদুর রহমান পেশায় ব্যবসায়ী ও মেয়ে রাফা বায়রা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ১১ বছর বয়সী মেয়ে রাফা আক্তারকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর রহমান। সাঁতার শেখার একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচাস্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু অনেক খোঁজার পরও তাদের পাওয়া যায়নি।
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, গতকাল ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু কাল তাদের পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। সকালে বড় বরশি দিয়ে নদীর দুপাশে থেকে টানার একপর্যায়ে মেয়ে রাফার জামায় বরশি আটকে গেলে তাকে ওপরে তোলা হয়। এর ৫ থেকে ৬ হাত দূরে মহিদুরের মুখে বরশি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা