নবীন নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরাজ মিস্ত্রি বলেন, ‘ছাত্রীমেসের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদের অবগত করে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বুয়েটের এক শিক্ষার্থীকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে জানান বিরাজ মিস্ত্রি। তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন