বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কীর্তিনাশায় ভেসে উঠল ডাকাতের মরদেহ

নবীন নিউজ, ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০৬:৩২ পি.এম

সংগৃহীত ছবি

মাদারীপুরের কীর্তিনাশা নদীতে গণপিটুনিতে নিহত আরেক ডাকাতের মরদেহ ভেসে উঠেছে। এ ঘটনায় ৫ ডাকাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলো। 

সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলা রাজারচর এলাকার কীর্তিনাশা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা।

জানা যায়, রোববার একই এলাকায় আরেক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনজন।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমানাবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। এ সময় ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন ডাকাতরা। পরে স্থানীয়রা ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীর ওপর গুলি করে। এতে আহত হন অন্তত ৮ জন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারো ধাওয়া দেন স্থানীয়রা। পরে কীর্তিনাশা নদীর শরিয়তপুরের তেঁতুলিয়া এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেন স্থানীয়রা।

তিনি আরও বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় ৭ ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন। তাদের মধ্যে ৫ ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। পরদিন সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান একজন। এ ছাড়া রোববার ও সোমবার কীর্তিনাশা নদী থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেলা সদর হাসপাতালের মর্গে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা