নবীন নিউজ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪২ এ.এম
সংগৃহীত ছবি
প্রবীণদের যথাযথ মূল্যায়ন করার মধ্যে একটি সমাজের কল্যাণ। রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রবীণদের সঙ্গেই তোমাদের কল্যাণ ও বরকত আছে।’ -সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৫৫৯; মুসতাদরাক হাকিম, হাদিস : ২১০
এ জন্য ইসলামে বিভিন্ন ক্ষেত্রে প্রবীণদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এখানে সালাত আদায়ে বিশেষ সুবিধার কথা আলোচনা করা হলো—
দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম প্রবীণ ব্যক্তিদের সুবিধাজনকভাবে সালাত আদায়ের অনুমতি দিয়েছে ইসলাম।
ইমরান বিন হুসাইন (রা.) বলেন, আমি অর্শ রোগে ভুগছিলাম। এ অবস্থায় রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, ‘দাঁড়িয়ে সালাত আদায় করো। যদি অক্ষম হও তবে বসে পড়ো। যদি তাতেও অক্ষম হও তাহলে শুয়ে শুয়ে পড়ো।’ -বুখারি, হাদিস : ১১১৭
এমনকি প্রবীণদের সম্মানে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন। আবু মাসউদ (রা.) বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আল্লাহর কসম! আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি। তিনি সালাতকে খুব দীর্ঘ করেন।
আবু মাসউদ (রা.) বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উপদেশ দিতে গিয়ে সেদিনের মতো এত অধিক রাগান্বিত হতে কখনো দেখিনি। অতঃপর তিনি বলেন, তোমাদের মধ্যে বিতাড়নকারী বা বিরক্তকারী আছে। তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতে ইমামতি করবে, সে যেন সংক্ষেপ করে। কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও বিপদগ্রস্ত লোকও থাকে। -বুখারি, হাদিস : ৭০২
ইমামতিতে প্রবীণদের অগ্রাধিকার।
ইমাম হওয়ার দিক দিয়ে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবীণদের অগ্রাধিকার দিয়েছেন। আবু মাসউদ (রা.) বলেন, রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, আল্লাহর কিতাব কোরআন মাজিদের জ্ঞান যার সবচেয়ে বেশি এবং যে কোরআন তিলাওয়াত সুন্দরভাবে করতে পারে, সে-ই সালাতের জামাতে ইমামতি করবে। সুন্দর কিরাতের ব্যাপারে সবাই যদি সমান হয় তাহলে তাদের মধ্যে যে হিজরতে অগ্রগামী সে ইমামতি করবে। হিজরতের ব্যাপারেও সবাই যদি সমান হয় তাহলে তাদের মধ্যে যে বয়সে প্রবীণ সে-ই ইমামতি করবে। -মুসলিম, হাদিস : ৬৭৩)
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?