বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মুক্তিযোদ্ধার মতোই ‘জুলাই যোদ্ধা’, রয়েছে কোটা- ভাতা, চাকরিসহ সকল সুবিধা

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১১:১৮ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া  নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে অন্তর্বর্তী সরকার। মার্চ থেকেই ভাতার আওতায় আসছে এসব শহীদ ও যোদ্ধাদের পরিবার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আরেক সভায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরদিন আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি ঘোষণা দিয়েছিলেন।

এদিকে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আর আহতরা তিন ক্যাটাগরির চিকিৎসা ও সুবিধা পাবেন। আগামী মার্চে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসে ২০ হাজার করে ভাতা দেওয়া হবে।

প্রেস সচিব জানান, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও শহীদ পরিবারকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

তিনি আরও জানান, এছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন তারা। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও পাবেন। একই সাথে তাদেরকে পরিচয়পত্র প্রদান করা হবে এবং পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদিও নিতে পারবেন আহতরা।

জুলাই যোদ্ধারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, তাদেরকে তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এর মধ্যে অতি গুরুতর আহতরা ক্যাটাগরি এ, গুরুতর আহতরা বি এবং সাধারণ আহতরা সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন।

প্রেস সচিব জানান, চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে অক্ষম এমন জুলাই যোদ্ধাকে অতি-গুরুতর আহত হিসেবে এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত এমন ৪৯৩ জুলাই যোদ্ধা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে নগদ দুই লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ তিন লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া, মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন এ ক্যাটাগরির আহতরা। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন তারা।

একই সাথে উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন এসব জুলাই যোদ্ধা। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও দেওয়া হবে তাদের।

পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম জুলাই যোদ্ধাদের গুরুতর আহত হিসেবে বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন ৯০৮ জন জুলাই যোদ্ধাকে এককালীন তিন লাখ এবং মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে নগদ এক লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ দুই লাখ টাকা এককালীন প্রদান করা হবে। একই সাথে কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-আধাসরকারি কর্মসংস্থান দেওয়া হবে তাদের।

অপরদিকে চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন আহতদের সি ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন ১০ হাজার ৬৪৮ জুলাই যোদ্ধাকে এককালীন এক লাখ টাকা এবং মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া, পুনর্বাসন সুবিধাও পাবেন তারা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন