বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

তিন বছরে ৩০০ অপহরণ, ১০ কোটি টাকা মুক্তিপণ আদায়

নবীন নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিগত ৩ বছরে অপহরণ এবং জিম্মি করে ১০ কোটি টাকা মুক্তিপণ আদায় করেছে অবৈধ অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা। এই সময়ের ভেতর অন্তত ৩০০ জনের মতো স্থানীয় নাগরিক ও রোহিঙ্গা অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশুরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, দুই উপজেলায় অস্ত্রধারী পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসিদের পাশাপাশি তাদের বিশাল একটি সিন্ডিকেট কাজ করে প্রতিটি এলাকায়। সন্ত্রাসিদের কাছে বিশাল অংকে ম্যানেজ তারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি ও অপহরণের শিকার পরিবার পরিজনের আর্থিক খবরা খবরসহ সার্বিক পরিস্থিতির জানান দেয় তাদের কাছে।

এই সিন্ডিকেটে স্থানীয়দের পাশাপাশি কাজ করে রোহিঙ্গারাও। যেকারণে সন্ত্রাসিরা বহুমুখী অপহরণ কাজক্রম চালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। এর ফলে নিরাপদে ধারাবাহিকভাবে বিশেষ কর গত তিন বছর হরদম অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছে এই অস্ত্রধারি সন্ত্রাসিরা। ফলে উদ্বেগজনক হারে অপহরণ বৃদ্ধির পাশাপাশি আতঙ্কে দিন কাটচ্ছে উখিয়া-টেকনাফের ১০ লক্ষাধিক মানুষের।

সূত্রমতে, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসিদের বর্তমানে প্রধান ব্যবসা অপহরণ। এর সাথে যুক্ত রয়েছে মরণ নেশা ইয়াবার ব্যবসা। তবে অপহরণ এখন একটি ব্যবসায় রুপ নিয়েছে, কাউকে ধরে নিয়ে যেতে পারলেই টাকা। তাতে কোন সন্দেহ নেই।

টেকনাফ বাহারছড়ার ব্যবসায়ি আবদুল মজিদ জানান, সম্প্রতি অপহরণের শিকার জসিম মুক্তি পেয়েছে প্রায় ৩০ লাখ টাকায়। অপহরণকারিরা শর্ত দিয়েছিল পাহাড়ের রাস্তা চিনেন এমন দুজন বৃদ্ধকে টাকা নিয়ে পাহাড়ে পাঠাতে। তাদের কথামতো জসিমের পরিবার জমি বিক্রি করে স্থানীয় দুজন বৃদ্ধকে ৩০ লাখ টাকা দিয়ে সন্ত্রাসীদের তথ্য অনুযায়ী পাহাড়ে পাঠায়। তাদের কাছ থেকে সন্ত্রাসীরা হাতে হাতে টাকা বুঝে নিয়ে জসিমকে দুজন বৃদ্ধের হাতে তুলে দেন। তখন নির্যাতনের শিকার জসিম হাঁটতে না পারায় বৃদ্ধ দুই ব্যক্তি জসিমকে কোলে করে নিয়ে আসেন।

টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর বাহারছড়ার একাধিক ব্যক্তিরা জানান, অপহরণকারি সিন্ডিকেটের কিছু লোক টাকার জন্য সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। সন্ত্রাসীদের জন্য খাবারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল বাহারছড়ার বিভিন্ন দোকান থেকে ক্রয় করে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিচ্ছে। প্রশাসন যদি গোয়েন্দা নিয়োগ করে কাজ চালায় তাহলে এই সিন্ডিকেটের লোকজন দ্রুত সময়ে গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিকে বিগত কয়েক বছরের অপহরণের ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের ২৮ এপ্রিল গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ছবি প্রকাশ করে শিশু মো. সাইফের (৯)। এর দুইদিন পর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিল শিশু মো. সাইফ। ওই বছরের ২১ আগস্ট টেকনাফ মোছনী গ্রামের দুদু মিয়ার দুই ছেলে ৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া যায়। ২৫ সেপ্টেম্বর হ্নীলার মোচনী এলাকার মোহাম্মদ আতিক ৫ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায়। গত বছরের ১৬ অক্টোবর টেকনাফের হোয়াইক্যংয়ের ২ কৃষক ৪ দিন পর ৩ লাখ টাকা মুক্তিপণে দিয়ে ছাড়া।

টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত বেলাল উদ্দিনকে (৩২) ৫ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করে আনেন পরিবার। ২ নভেম্বর ৯ জন ৭ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছিল। ৩০ নভেম্বর শামলাপুর বাহারছড়া ঢালায় অপহৃত ৩ শ্রমিক ৩ লাখ টাকা দিয়ে ছাড়া পায়। ৫ ডিসেম্বর টেকনাফে হোয়াইক্যং জাকির হোসেন ও মোহাম্মদ জহিরকে তুলে নিয়ে যায় অপহরণকারি সন্ত্রাসিরা। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়।

একসাথে অপহৃত ১৮ জন ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিল। সম্প্রতি জসিমসহ ৯ জনকে অপহরণ করে ৩৭ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায়। একইভাবে সম্প্রতি সময়ে ফজরের নামাজে যাওয়ার সময় শাকের আহমদ(৬০) নামের এক প্রবাসীকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় প্রশাসনের অভিযানের অভিযানের মুখে পড়ে ছেড়ে দিতে বাধ হয় অপহরণকারিরা। এভাবে গত তিন বছরে উখিয়া-টেকনাফ থেকে অপহরণকারি ও সশস্ত্র সন্ত্রাসিরা ১০ কোটি টাকা মুক্তিপণ আদায় করেছে।

টেকনাফ বাহারছড়ার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ে অবস্থান করে বিভিন্নভাবে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীরা অপহরণ করে একদিকে মুক্তিপণ আদায় করছে। অন্যদিকে মুক্তিপণ না পেয়ে মালয়েশিয়া পাচার করে দিচ্ছে।

সম্প্রতি অপহৃত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, আমার ছেলের অপহরণের পর তার মুঠোফোন থেকে ফোন করে মারধর করে মুক্তিপণ দাবি করে। টাকা কোথায় পাবো বললে আরো বেশি ছেলেকে মারধর ও নির্যাতন করে। একপর্যায়ে তারা র‌্যাব, পুলিশ নিয়ে ঝামেলা করলে ছেলের লাশ পাঠানো হবে বলে হুমিকি দেয়। পরে বাধ্য হয়ে মুক্তিপনের টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে হয়েছে।

পুলিশ, স্থানীয় সূত্র ও বিভিন্ন সংস্থার তথ্য মতে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অপহরণের শিকার হয়েছে অন্তত ৩শ’ জনের অধিক। তাদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি রয়েছে রোহিঙ্গারাও। এর মধ্যে মুক্তিপণ দিতে না পেরে ৩৪ জনকে হত্যা করেছেন সন্ত্রাসিরা। তারা টেকনাফ সদর, হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অপহরণ হয়েছিলেন।

এদিকে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯১ জন স্থানীয় বাসিন্দা, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

গত এক বছরে টেকনাফ মডেল থানায় অপহরণের মামলা হয়েছে ১৯টি, অপহরণের শিকার হয়েছে ৬২ জন। উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জন অপহরণকারি ও সশস্ত্র সন্ত্রাসিকে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয় বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বাংলাদেশ র্জানালকে বলেন, অপহরণের ঘটনা অতীতের তুলনায় বর্তমানে অনেকটা কমিয়ে এসেছে। প্রতিনিয়ত অপহরণকারি কিংবা সন্ত্রাসিদের ধরার জন্য পোষাকধারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও টহল জোরদার রাখা হয়েছে। যেন কোন অবস্থাতেই স্থানীয় কিংবা রোহিঙ্গা নাগরিক অপহরণের শিকার না হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন