নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার। যার নেপথ্যে ছিলেন তারই ছেলে আসিফ।
এছাড়াও, পরিবারটির বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন টুকু। তবে পলাতক রয়েছেন এসব দুর্নীতির সঙ্গে জড়িত তার পরিবারের অনেকেই।
সরেজমিন দেখা গেছে, পাবনার বেড়ার বৃশালিখা এলাকায় বালু ফেলে ভরাট করা হয়েছে ইছামতী নদী। সেখানে, সুইমিংপুল তৈরি করছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ সামস রঞ্জন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি শামসুল হক টুকুর ছেলে।
শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিলো সরকারি জলাধার থেকে নৌবন্দরও। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু ব্যবসা করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। জমি দখল থেকে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগও আছে পরিবারটির বিরুদ্ধে।
একসময় পাবনা জজকোর্টের উকিল ছিলেন টুকু। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরই, যেন আলাদীনের চেরাগ পেয়ে বসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে। ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেড়া-সাঁথিয়ায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব।
হামলা-মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগও আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজ দলের কর্মীরাও। মতের অমিল হলেই মামলায় ফাঁসিয়ে পাঠিয়েছেন কারাগারে।
সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফসহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা