নবীন নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
বিটিএস ফ্যানক্লাবের মোহে পড়ে শরীয়তপুরে ১১ বছরের এক কিশোরী কোরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বাড়িতে রেখে যায় চিরকুট। যেখানে ওই তরুণী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত দাবি করে কোরিয়ায় যাওয়ার কথা জানান।
সেই চিরকুটের সূত্র ধরে অবশেষে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। রোববার (৯ সেপ্টেম্বর) রাতে উদ্ধার হওয়া ওই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। এ সময় সন্তানদের নজরদারিতে রাখতে অভিবাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানায় র্যাব।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, শরীফতপুর জেলার পালং থানার ঋষিপাড়া এলাকার বাইতুল সালাম মহিলা মডেল মাদরাসার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরার কথা থাকলেও সে বাড়িতে আসেনি। পরে তার পড়ার টেবিলে একটি চিরকুট দেখতে পায় পরিবার। সেখানে ওই কিশোরী নিজেকে কোরিয়া ভিত্তিক অনলাইন বিটিএস ফ্যানক্লাবের ভক্ত এবং সে কোরিয়ার যাওয়ার জন্যে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছেন বলে লিখে যান। বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পরিবার থাকায় জিডি করে র্যাবের সঙ্গে যোগাযোগ করে।
পরে পরিবারের দেয়া তথ্য মতে র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরীর লোকেশন শনাক্ত করে। অবশেষে সন্ধ্যার দিকে ওই কিশোরীকে ঢাকার আজিমপুর কবরস্থানে একটি স্কুলের সামনে থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে জিম্মায় নেয়া হয়। পরে রাতে র্যাব ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ওই কিশোরী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত বলে স্বীকার করেছে।
কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি আরও জানান, মূলত বিটিএস এর বিভিন্ন ছবি ব্যবহার করে বাংলাদেশে বসবাসকারী সুযোগ সন্ধানী একটি চক্র উঠতি বয়সী ছেলে-মেয়েদের মানব পাচার করছে। এ ধরণের অপরাধ হ্রাস করতে প্রতিটি পরিবারকে সজাগ দৃষ্টি রাখার জন্যে অনুরোধ জানান তিনি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা