নবীন নিউজ ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৪ এ.এম
সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কামানের গোলা দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রবিবার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং। এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিম জং-উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায়। ২০১৯ সালে কিমের এই ছবিটি মিডিয়ায় বেশ আলোচিত ছিল।
কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তার পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।
গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরো ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।
এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি। এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ