নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০৯:১৮ এ.এম
সংগৃহীত ছবি
এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিকসভুক্ত দেশগুলো গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের কাছে যেন, ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা।
বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো-বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে।
এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সব সময়ই পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শুনে। তিনি আ বলেন, পক্ষান্তরে, ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদেরও একই কাজ করতে রাজি করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামতও জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায়—ন্যাটো কাঠামোর মাধ্যমে—জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীনসহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে?
তিনি বলেন, আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, তারা (ইউরোপ) এটি চায় না। তবুও, তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।
এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো এখন অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে ১৫ বছর দেরি করে ফেলেছে।
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ