নবীন নিউজ, ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ১০:৫৮ এ.এম
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ ছিল ইউক্রেনের। তারই মধ্যে রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তির ঘটনা ঘটলো উত্তর কোরিয়ার সঙ্গে।
উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরো জোরদার করা হয়েছে। বলা হয়েছে, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তা হলে এক দেশের সেনা অন্যদেশকে সাহায্য করবে।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ। সেখানে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের প্রধান কিম জং উন ইতিমধ্যেই ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল। বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সইও করেছেন।
এর আগে জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গেছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। যা নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরো পরিবর্ধন করা হলো। উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে।
স্পষ্ট হয়ে গেছে যে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। যা নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল। এরই মধ্যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরো উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ