নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:১৭ এ.এম
শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শপথগ্রহণের পর নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কল করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।
চার দিন আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জিনপিংয়ের। সোমবার শপথ গ্রহণ করেছেন ট্রাম্প; সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুতিনকে ভিডিও কল করেন জিনপিং।
ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়েই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করা এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকস। এ দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। ২০২৪ সালে শাংহাই কো-অপারেশন এবং ব্রিকসের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল— ভিডিও কলে সেসব স্মরণ করেন জিনপিং।
আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।
পুতিন এবং জিনপিং বরাবরই পরস্পরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। সর্বশেষ দু’জনের সাক্ষাৎ হয়েছিল গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে, ব্রিকস জোটের সম্মেলনে। সেই সাক্ষাৎ স্মরণ করে পুতিন বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যা ই হোক, যে পরিবর্তনই আসুক— চীন এবং রাশিয়ার বন্ধুত্বে তার কোনো আঁচ লাগবে না।”
পুতিনের এ কথায় সায় দিয়ে জিনপিং বলেন, “পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ ও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন-রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি। সামনের দিনগুলোতে এ সম্পর্ক নতুন প্রাণশক্তিতে বলীয়ান হয়ে উঠবে।”
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ