সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পিস্তলের গুলিতে আহত হয়েছেন এক ছাত্র। এ ঘটনার পর শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের ক্লাসে মৌখিক পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া।
গুলিবিদ্ধ ছাত্রের নাম আরাফাত আমিন তমাল। তিনি অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, কানের পাশ দিয়ে গুলি যাওয়ায় এক ছাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৪ মার্চ) বিকেলে পিস্তল ও ১০-১৩টা দেশীয় ধারালো চাকু নিয়ে ক্লাসে মৌখিক পরীক্ষা নিতে আসেন রায়হান। এসময় রায়হান তমালকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তমালের পায়ে বিদ্ধ হয়। তখন তমালের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে শিক্ষক রায়হানকে তালাবদ্ধ করে রাখেন। এরপর আহত অবস্থায় তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বর্তমানে ওই শিক্ষকের বিচার চেয়ে ওই মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে।
ওই কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রায়হান বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমনিক তিনি কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার সত্ত্বেও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে ক্লাস নেন। ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় সময়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করেন।
এ বিষয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন জানান, ‘ওই শিক্ষক প্রতিদিন ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। আজ বিকেল তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষক-ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি করেন। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে।’
এদিকে, মেডিকেল কলেজ চত্বরে র্যাব , গোয়েন্দা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি