নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ১০:২৮ এ.এম
ছবি- সংগৃহীত।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় এলাকায় এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যাক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তাকে গুলি করে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে স্বজনদের দাবি।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় লাকড়ি সংগ্রহ করতে বের হন আশরাফ উদ্দিন। এদিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের প্রায় ২০০ ফুট ভেতরে ভারত অংশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর দেন। তবে কে বা কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘একজন বয়স্ক মানুষ লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হয়তো ভুলে ভারতে প্রবেশ করে ফেলেন। আমাদের কাছে এখনো তার লাশ এসে পৌঁছায়নি। তবে বিএসএফ আমাদের বলেছে তিনি হয়তো লাকড়ি আনতে পাহাড়ে উঠেছিলেন। সেখান থেকে পড়ে মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে তারা আমাদের নিশ্চিত করেছেন।’ তার লাশ দেশে এলে ও পুলিশের কাছে হস্তান্তর করলে তারা বলতে পারবেন কীভাবে তিনি মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ভারতের সীমান্তে একজন বাংলাদেশির লাশ পাওয়া গেছে এটা আমরা জানতে পেরেছি। তবে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না আমরা জানি না। লাশ দেশে এলে ময়নাতদন্ত শেষে বলা যাবে তিনি কীভাবে মারা গেছেন। আমাদের পুলিশ ফোর্স সীমান্তে গেছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা