নবীন নিউজ, ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ১২:০৭ পি.এম
রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সেন্টেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আল-আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্ট কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে সেটির কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়া হয়। তখন সবাই এক সাথে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আহত আল-আমিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আল-আমিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিলো। তখন তার পিঠে গুলিবিদ্ধ হয়।
আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেন্টেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন