নবীন নিউজ ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ১১:১৬ এ.এম
সংগৃহীত ছবি
গুলিবিদ্ধ হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। মূলত, ভোরবেলায় বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তার আগে নিজের লাইসেন্সকৃত রিভলবার চেক করার সময়ে মিস ফায়ার হয়। আর গুলি গিয়ে গোবিন্দর হাঁটুতে লাগে।
পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু মন্তব্য করতে অপারাগতা প্রকাশ করেন। তারা জানান, খুব দ্রুত বিষয়টি নিয়ে কথা বলবেন গোবিন্দর পরিবার।
গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে যোগাযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটিকে তিনি জানান, গোবিন্দর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে সুনিতা এখন মুম্বাইয়ের বাইরে রয়েছেন; মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মুম্বাই ফিরেই সোজা হাসপাতালে যাবেন বলেও জানান তিনি।
গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘কলকাতায় আমাদের একটি শো রয়েছে। আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’
গোবিন্দর শারীরিক অবস্থা জানিয়ে শশী সিনহা বলেন, ‘ডাক্তাররা গোবিন্দজির শরীর থেকে বুলেট বের করেছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো। তিনি এখনো হাসপাতালে রয়েছেন।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’