শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

১০ মাস পর গাজার টানেল থেকে এক ইসরায়েলি জিম্মি উদ্ধার

নবীন নিউজ, ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ১১:২৯ এ.এম

সংগৃহীত

১০ মাসের বেশি সময় পর ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে থেকে এক ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী।

গত বছরের অক্টোবরের ৭ তারিখে হামাসের হামলার সময় তাকে জিম্মি করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

জিম্মি হওয়া ব্যক্তি কায়েদ ফারহান আলকাদি (৫২) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের। গাজা সীমান্তের কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মঙ্গলবার ফারহানকে উদ্ধার করা হয়। এটা খুবই ‘জটিল’ অভিযান ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তবে জিম্মিদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার বিবেচনা করে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী।

একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, যে এলাকায় ফারহানকে পাওয়া গেছে, সেখানে ইসরায়েলি সেনারা কাজ করছিলেন। ধারণা করা হচ্ছিল, সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন, পাশাপাশি ইসরায়েলি জিম্মিদেরও রাখা হয়েছে।

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উদ্ধার করার আগে আলকাদি অপহরণকারীদের কাছে থেকে পালাতে সক্ষম হয়েছিল।

ফারহানের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, সুড়ঙ্গে থাকায় প্রায় আট মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। তাঁর সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা যান।

এদিকে গাজা থেকে উদ্ধার হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলকাদির সঙ্গে ফোনে কথা বলেছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ