বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এবার সীমান্তে যুবলীগের ‘কিলার অনিক’ আটক

নবীন নিউজ ডেস্ক ২৭ আগষ্ট ২০২৪ ০২:৫৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহাম্মেদ অনিক ওরফে ‘কিলার অনিক’ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। সোমবার (২৬ আগস্ট) রাত ১টার সময় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান।

অনিক ঢাকা জেলার বাড্ডা থানা পুলিশের উত্তর বাড্ডা ভাওয়ালিয়া পাড়া সুতীভোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি এবং তিনি ঢাকা ৩৮নং ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী।

৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বলেন, সোমবার ভোরে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি ‘কিলার অনিক’ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে এমন গোপন সংবাদ ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল সীমান্ত নিকটবর্তী মাটিলা গ্রামের জাহাঙ্গীরের বাঁশ বাগানের মধ্যে অবস্থান নেয়। পরে বিজিবি সদস্যরা জানতে পারে মাটিলা গ্রামের হামিদুরের মেহগনি বাগানে একজন লুকিয়ে আছে। এমন খবরে বিজিবি টহল দল ওই এলাকা ঘিরে ফেলে। এক পর্যায়ে অনিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অনিক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়েরকৃত একাধিক মামলার তালিকাভুক্ত আসামি। আত্মগোপনের জন্য সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত হয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে অনিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা