সীমান্ত দিয়ে এখন শুধু গরুই নয়, আসছে মাংসও। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় এই গরুর মাংস। সীমান্তের ওপারে জবাই করা এসব গরু মরা না কি অসুস্থ সেটা নিশ্চিত হওয়া না গেলেও গ্রাম গঞ্জের বিভিন্ন হাট বাজারে অহরহ মিলছে ভারতীয় গরুর মাংস।
এসব মাংসের গুণগত মান পরীক্ষা করে দেখার সুযোগ নেই। পলিথিন ও প্লাস্টিকের বস্তায় আসা এসব মাংসে স্বাস্থ্যঝুঁকি। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয় জনসাধারণ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভোটহাট, পাথরডুবী, বাঁশজানি ও শিলখুড়ী সীমান্ত দিয়ে অবাধে ভারতে জবাই করা গরুর মাংস বাংলাদেশে ঢুকছে। আর তা কয়েক হাত বদল হয়ে চলে যাচ্ছে উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয়। মাংস তাজা রাখতে রাসায়নিক মিশিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে একটি চক্র। বাইসাইকেলে ঘুরে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে এসব মাংস বিক্রি করা হচ্ছে। দেশি গরুর মাংস যেখানে বিক্রি হয় ৭০০ টাকা কেজি। সেখানে প্রতি কেজি ভারতীয় গরুর মাংসের দাম রাখা হয় ৪৫০ থেকে ৪৮০ টাকা।
শুধু তাই নয়, গরুর সাথে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সীমান্তের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের গেট সংলগ্ন জামতলা মোড়ে আশরাফুল নামের এক যুবক বাইসাইকেল যোগে বাজার ব্যাগে পলিথিনের পোটলায় ভারতীয় গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে সোপর্দ করে। ওই যুবক সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের সাগর আলীর ছেলে।
সীমান্ত এলাকার বাসিন্দা আমিনুল, বাশার ও সৈকত মাহমুদ জানান, সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের সময় কিছু গরু অসুস্থ হয়ে পড়ে। তখন ওই সব গরু জবাই করা হয়। কোন রূপ স্বাস্থ্য পরীক্ষা ও সুস্থতার সনদ ছাড়াই এসব জবাই করা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এতে বিভিন্ন রোগ বালাই বাড়ছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর আবু বক্বর সিদ্দিক বলেন বিষয়টি প্রাণী সম্পদ দপ্তরের কাজ। তবে আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি।
বিজিবির বাগভান্ডার কোম্পানি কমান্ডার সুবেদার মন্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে জেনে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা