মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বিবাহ বিচ্ছেদ নিয়ে কী বললেন জয়া আহসান?

নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৪ ১২:৫৯ পি.এম

দুই বাংলার শোবিজে সমান জনপ্রিয় মুখ অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড, টালিউডের পর কিছুদিন আগে বলিউডে জয়ার অভিষেক। সেখানেও নিজেকে প্রমাণ করেছেন জয়া। ওপার বাংলা থেকে জয়ার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে নামিদামি সম্মাননা।

ক্যারিয়ারে একাধিক সাফল্যের পলক মুকুটে যুক্ত করলেও ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল তিনি। যদিও ব্যক্তিগত জীবনে  একসময় ভালোবেসে মডেল ফয়সালেরর সঙ্গে ঘর বেঁধেছিলেন এই নায়িকা।

সে সম্পর্কে ফাটল ধরে ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এসময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

জবাবে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি।

১৯৯৮ সালে ১৪ মে জমিদার পরিবারের সন্তান ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করেন জয়া। তার নামের পাশে যোগ হয় আহসান পদবী। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছিলেন ফয়সাল জয়া। কিন্তু ২০১১ সালে ভেঙে যায় সেই ভালোবাসার সংসার। যদিও নামের পাশে আহসান পদবী এখনো রেখে দিয়েছেন জয়া।

নাটকের পাশাপাশি ২০০৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। ২০১৩ সাল থেকে কাজ করছেন কলকাতার ইন্ডাস্ট্রিতেও। গত এক যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রই তার কাজের প্রধান জায়গা। চলতি বছর আবার কড়ক সিং দিয়ে বলিউডেও যাত্রা শুরু করেছেন। সিনেমা প্রযোজনাও করেন জীবনযুদ্ধে জয়ী জয়া।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’