ভারতে ফিল্মফেয়ারে বাংলাদেশি তারকাদের দাপট
বলিউডের মতো টলিউডেও প্রতিবছর দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আগামী ২৯ মার্চ কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর।
২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাদের।
বিগত কয়েক বছরের মতো এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। নতুন করে যুক্ত হয়েছেন অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।
এবারের ফিল্ম ফেয়ারে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দশম অবতার সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও অর্ধাঙ্গিনী সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।
সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম ও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিন।
এ ছাড়া সেরা নবগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছে ফারিণের নাম।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন।
সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম সাকিব। ‘চিনি ২’ সিনেমায় তাঁর গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
এসব ক্যাটাগরিতে জয়া আহসানদের লড়তে হবে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। এখন শুধু দেখার অপেক্ষা কাদের ঝুলিতে ওঠে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’