নবীন নিউজ, ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ০৪:০০ পি.এম
তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন শাবনূর। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্ল্যামার কুইন।
এদিকে বেশ কিছুদিন ধরে ফুল নিয়ে ফটোশুট করতে দেখা গেছে শাবনূরকে। এই ফুল নিয়ে নাকি এক অদ্ভুত ঘটনা রয়েছে চিত্রনায়িকার জীবনে।
জানা গেছে, এক ব্যক্তি নিয়মিত শাবনূরের বাসার সামনে গোলাপ রেখে যান! সম্প্রতি সিডনি থেকে দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন নায়িকা। তবে পুরো গল্পটা খোলাসা না করে খানিকটা রহস্যই রেখে দিলেন তিনি।
শাবনূর বলেন, বিগত পাঁচ বছর ধরে প্রায় দিনই একটি ছেলে বাসার সামনে গোলাপ রেখে যায়। যখনই সে আমার বাসার এদিক দিয়ে যায়, দরজার কাছে একটি গোলাপ রেখে যায়। বিষয়টি আমার ভীষণ ভালো লাগে।
তিনি আরও বলেন, প্রায় দিনই বাসার গেট খুললেই দেখতে পাই বাইরে গোলাপ রাখা। তখন বুঝি, সেই মানুষটি রেখে গেছে। সেই গোলাপের পাপড়ি ছিঁড়ে পানিতে রাখি। গত পাঁচ বছরে যত গোলাপ আমাকে সে দিয়েছে, সব পাপড়ি আমি বোতলে ভরে রেখে দিয়েছি।
শাবনূরকে গোলাপ দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তিকে চেনেন বলেও জানান চিত্রনায়িকা। তবে সেই মানুষটার পরিচয় প্রকাশ না করে সেখানেই গল্পের রহস্যটা জিইয়ে রাখলেন শাবনূর। এ প্রসঙ্গে তিনি বলেন, সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, এখন অনেক পরিচিত আমরা। নামটা বলতে চাই না।
প্রসঙ্গত, সম্প্রতি ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার কিছু শুটিং শেষ করেছেন শাবনূর। এরপর চলে যান সিডনিতে। সামনে দেশে ফিরলেই সিনেমাটির বাকি কাজ শেষ করবেন বলে জানান তিনি।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’