নবীন নিউজ, ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৪:০২ পি.এম
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয়। শাকিব খান মুসলিম ধর্মের অনুসারী হলেও অপু বিশ্বাস সনাতন ধর্মালম্বী। যদিও এই তারকা দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছেন তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তবে সুযোগ পেলেই বাবার সঙ্গেও সময় কাটান জয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, তাদের সন্তান এখন নামাজ পড়তে শুরু করেছে। অপু বলেন, ‘ঈদে আমার পরিকল্পনায় প্রথম প্রায়োরিটি সন্তান জয়। জয় এখন নামাজ পড়া শুরু করেছে। মাঝেমধ্যে তার দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে। সে ভীষণ কমফোর্টেবল তার বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে।’
ঈদে শাকিব খানকে উপহার দিয়েছে জয়। বিষয়টি জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘রোজার শুরুতেই শাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে। সে অনুযায়ী কেনাকাটা হয়েছে। জয়ও তার বাবাকে ঈদ উপহার দিয়েছে।
এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি আসলে বাবা-ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না। কারণ এটা একান্তই ব্যক্তিগত। কিন্তু অনেক সময় কিছু পরিস্থিতির কারণে দেখাতে হয়।’
ঈদে জয়কে দেওয়া উপহার প্রসঙ্গে অপু বলেন, ‘আমার কাছ থেকে জয়ের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি। ঈদের দিন ওর জন্য আমি এই মেন্যুটি বাসায় করি। জয় ঈদে অনেক গিফট পেয়েছে। কিন্তু সে চাচ্ছিল বই। বেশ কিছু বইয়ের নাম আমাকে বলেছে। সেগুলো আমি কিনে দেব।’
কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে ঢাকায় এসেছেন অপু বিশ্বাস। ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঈদের দিন শাকিব খানের বাসায় গেছেন এই নায়িকা, এমন গুঞ্জনও রয়েছে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’