নবীন নিউজ, ডেস্ক ২৮ জানু ২০২৫ ০৯:৩১ এ.এম
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সোমবার (২৭ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী। এদিকে পরীর জামিনদার হওয়া তরুণকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন পান পরী। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী।
পরী বলেন, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসায় জামিন নিয়ে বাসায় ফিরছি।
পরীমণির জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমনির সঙ্গে ছিলেন তিনি।
জামিনদার হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শেখ সাদী বলেন, ‘পরীমণি আমার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।’
আদালতে জামিনের আদেশ শুনে খুশিতে কান্না করেন পরী। সাংবাদিকরা সে বিষয়ে পরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এখনও কান্নার সময়টা আসেনি। বিজয়ের কান্নাটা আরও পরে হবে।
পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরী বলেন, এটা তো পরিষ্কার। আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন।
পুরনো মামলা প্রসঙ্গে পরী বলেন, চার বছর আগের একটা ঘটনা। আমি অনেকের দ্বারে দ্বারে ঘোরার পরই আদালতে মামলা করি। আমি আশা করি, আমি ন্যয়বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না। সত্যের জয় হবে।
পাল্টা মামলা প্রসঙ্গে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদামাধ্যমে বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি। শেষ পর্যন্ত মামলার রায় পরীমণির পক্ষেই আসবে বলে আশা করছি। আমরা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন পান তিনি।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’