নবীন নিউজ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ১১:৩৪ এ.এম
ফাইল ছবি।
ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘লড়াই’র কথা কারোই অজানা নয়। শাকিবপত্নী হিসেবে দুই নায়িকাই স্বামীর প্রতি এখনো ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। যদিও শাকিব খান বরাবরই অপু-বুবলীকে নিজের জীবনের ‘অতীত’ বলে মন্তব্য করে গেছেন। তবে দুই সন্তানের কারণে এখনো যোগাযোগ হয় শাকিব-অপু ও শাকিব-বুবলীর মাঝে।
সম্প্রতি ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বুবলী। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তার। এক্ষেত্রে দুজনেই সময় নিচ্ছেন।
শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেছেন- ‘শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব। আমাদের ভবিষ্যত কী হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দিবে। কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে। পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে। কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি। তবে আমার একটা অভিমান-কষ্টের জায়গা তো থাকছে।’
বুবলীর এসব মন্তব্য নাকি ভালোভাবে নেননি শাকিব খান। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। শাকিব খানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে, বুবলীর ওই সাক্ষাৎকারের পর শাকিব বলেছেন- ‘এদের কোনো কাজ নেই? আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। তবুও কেনো নতুন করে এসব বিষয় নিয়ে ইস্যু বানায়?’
এদিকে বুবলীর ওই সাক্ষাৎকারের পর নাকি অভিমান করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি সময়ে শাকিব খান ও তার পরিবারের সঙ্গে এই নায়িকার সম্পর্ক বেশ ভালো। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে শাকিব-অপুর।
তবে বুবলীর সাক্ষাৎকারের পর ঈদের দিন সন্তান আব্রাহামকে সঙ্গে নিয়ে শাকিব খানের বাসায় যেতে চাননি অপু বিশ্বাস। তবে জল বেশি দূর গড়াতে দেননি শাকিব। অপুর শ্বশুর-শাশুড়িও ইতিবাচক ভূমিকা রাখেন। আর তাতেই মন গলে ঢালিউড কুইনের। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে ঈদের দিন শ্বশুরবাড়িতে যান তিনি। এ দিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সবার সঙ্গে কাটিয়েছেন চমৎকার সময়।
ঈদে শ্বশুরকে অপু পাঞ্জাবি কিনে দিয়েছেন, শাশুড়িকে কিনে দিয়েছেন শাড়ি, ননদকে উপহার দিয়েছেন জামা। আর শাকিব খানকে নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি উপহার দিয়েছেন।
অন্যদিকে রোজার শুরুতেই ছেলে আব্রাম খান জয়কে কেনাকাটার জন্য টাকা দিয়েছেন শাকিব, সেটা দিয়ে ছেলের জন্য কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন অপু বিশ্বাস। একইসঙ্গে বাবা শাকিবকে ঈদ উপহার দিয়েছেন ছোট্ট জয়।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’