নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ০৮:৩৮ এ.এম
সংগৃহীত ছবি
ভারত থেকে আসা ঢলের তীব্র স্রোতে কুমিল্লার তিতাসে গোমতী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে গেছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন কাঠের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।
জানা যায়, উপজেলার রায়পুর-মাছিমপুর সড়কের আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীতে ৭৫.০৬ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণকাজ হাতে নেয়া হয়েছে। এ কারণে গোমতী নদীর ওপরে পুরোনো বেইলি সেতুটি সরিয়ে এর পাশেই বিকল্প চলাচলের জন্য একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। এটি দিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। বুধবার সকাল থেকে হঠাৎ করে গোমতী নদীর পানি বাড়তে থাকে। দুপুরের দিকে পানির প্রবাহ বেড়ে প্রবল আকার ধারণ করে। বিকেলে স্রোতে সেতুটি ভেঙে নদীতে তলিয়ে যায়।
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, গত ২৯ মে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় বেইলি সেতুটি ভেঙে যায়। পুনরায় এটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু পানির তীব্র স্রোতে সেতুটি আবার ভেঙে গেল। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা