রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

১০ দফা দাবিতে শহিদ মিনারে চিকিৎসকরা

নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ০৪:৩১ পি.এম

সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিক্যাল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচনা করার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছেন চিকিৎসকরা।

‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে চিকিৎসকরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন।

জানা যায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা শহিদ মিনারে সমবেত হয়েছেন। পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল বিএমডিসিতে যাবে।

চিকিৎসকদের ১০ দফা দাবি

১. বিডিএস/এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না।

২. স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে ডাক্তার ব্যতীত স্বাস্থ্যসেবা বন্ধ করতে হবে।

৩. ইউনিয়ন পর্যায়ে ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

৪. প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রয় বন্ধ করতে হবে।

৫. বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করতে হবে (মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার)।

৬. অভিজ্ঞতার আলোকে পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৭. বিএমডিসি ব্যতীত ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই।

৮. বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

৯. স্বাস্থ্য সুরক্ষা আইন/নীতিমালা প্রণয়ন করতে হবে।

১০. বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিক্যাল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচনা করার তীব্র নিন্দা। জ্ঞাপন এবং সহযোগিতা কামনা।

কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল বলেন, আমরা শুরুতে বিএমডিসিতে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সেখানে ডিপ্লোমাধারীরাও পাল্টা কর্মসূচি দেন। আমরা দেখতে পাচ্ছি, এই কর্মসূচিকে ঘিরে অনেকেই ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টায় আছেন। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের এই মুভমেন্টকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বানাতে চান কেউ কেউ। আমরা চাই চিকিৎসক ও ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনও কালিমা না পাক, যা ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা