নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ১০:৪৮ এ.এম
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় একটি পরে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি রাতের আধারে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর বাজারমূল্য পাঁচ কোটি টাকা।
জব্দ মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা