বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সীমান্তে নতুন করে ১০০ জায়গায় বেড়া নির্মাণ করবে ভারত  

নবীন নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশ যৌথভাবে তাদের সীমান্ত বরাবর নতুন করে প্রায় ১০০টি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি চলমান সীমান্ত বেড়া নির্মাণ কাজও অব্যাহত থাকবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী- ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে তিন দিনব্যাপী মহাপরিচালক-স্তরের আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
দুই পক্ষ বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ভারতের মালদা সীমান্তে বেড়া নির্মাণের সময় বিজিবি বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যা সীমান্ত উত্তেজনা বাড়িয়েছিল।

সীমান্তে বেড়া ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক

বাংলাদেশ-ভারত ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত। দীর্ঘদিন ধরেই এই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক চলছে।

একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, তিন দিনের আলোচনায় উভয় পক্ষ প্রায় ১০০টি নতুন স্থানে বেড়া নির্মাণের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে, পাশাপাশি ভারতের চলমান বেড়া নির্মাণও অব্যাহত থাকবে।

সূত্র জানিয়েছে, নতুন ১০০টি স্থানে বেড়া নির্মাণ প্রায় ৭০-৭২ কিলোমিটার এলাকা জুড়ে হবে, যা দুই পক্ষের যৌথ পরিদর্শনের পর শুরু করা হবে। ইতোমধ্যেই ৯২টি স্থানে ৯৫.৮ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ কাজ চলছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত বেড়ার বিরোধিতা করে আসছে। বাংলাদেশের মতে, এটি ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের যৌথ নির্দেশিকা লঙ্ঘন করে, যেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো প্রতিরক্ষা কাঠামো তৈরি করা যাবে না।

তবে ভারত যুক্তি দেখিয়েছে যে, সীমান্ত বরাবর নির্মিত একক-সারি বেড়াটি প্রতিরক্ষা কাঠামো নয়, বরং এটি অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমন করার জন্য নির্মাণ করা হচ্ছে।

নতুন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডারদের মধ্যে একটি নতুন যোগাযোগ লাইন (হটলাইন) চালু করারও সিদ্ধান্ত হয়েছে, যা সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।

এই তিন দিনের দ্বিপাক্ষিক আলোচনা ছিল ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম বিএসএফ-বিজিবি বৈঠক।

নতুন যোগাযোগ লাইন ভারতের কলকাতাভিত্তিক বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক  এবং ঢাকায় বিজিবির সদর দপ্তরে নিযুক্ত তার সমকক্ষ কর্মকর্তার মধ্যে স্থাপন করা হবে।

বর্তমানে বিএসএফ ও বিজিবির প্রধানদের মধ্যে ‘হটলাইন’ রয়েছে। এছাড়া বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল ও বিজিবির আঞ্চলিক কমান্ডার, বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও বিজিবির সেক্টর কমান্ডারদের মধ্যেও সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।

এই যোগাযোগ লাইনগুলো সীমান্ত সম্পর্কিত সমস্যা এবং সীমান্ত অপরাধ দ্রুত মোকাবিলার জন্য রিয়েল-টাইম তথ্য ও গোয়েন্দা বিনিময় করতে ব্যবহৃত হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন