নবীন নিউজ, ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ০৯:০১ এ.এম
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে এক চিকিৎসকের মরদেহ মিলেছিল। তখন অভিযোগ উঠে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর থেকে উত্তাল কলকাতা।
এবার নিহত চিকিৎসকের মরদেহের ময়নাতদন্তেও যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছে। যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে। শরীরের বিভিন্ন অঙ্গে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এ ছাড়া কী করে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তাও জানা গেছে। খবর আনন্দবাজারের।
প্রতিবেদনে বলা হয়, ওই চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এর আগে তাকে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আঘাতের কারণে নিহত চিকিৎসকের শরীরে রক্ত জমাট বাঁধে। এমনকি ফুসফুসে হেমারেজ (রক্ত জমাটের ফলে জটিলতা) পাওয়া গেছে। এ থেকে নির্যাতনের ধরন গভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ভুক্তভোগীর দেহের অভ্যন্তরে ১৫০ গ্রাম পুরুষের বীর্য পাওয়ার যে দাবি উঠেছিল তার সত্যতা ময়নাতদন্তে মিলেনি। তবে দেহ থেকে ‘সাদা ঘন চটচটে তরল’ সংগ্রহ করার কথা বলা হয়েছে। এ তরল শনাক্তে ফরেন্সিক পরীক্ষার সুপারিশ করা হয়েছে।
গত ৯ আগস্ট হাসপাতালের সভাকক্ষে রাতে ওই নারী চিকিৎসক বিশ্রাম নিতে গিয়েছিলেন। পরে সেখানে ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। তখনই তার রক্তাক্ত দেহে জখমের চিহ্ন ছিল। কিন্তু একটি পক্ষ হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এরপর কলকাতার পাশাপাশি ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। এখনো সেখানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ