মানুষ বড়ই অনন্য জীব। আমাদের কৌতুহলের যেমন শেষ নেই, তেমনি লাগামহীন আমাদের স্বপ্ন, আর শখের ধরণও অন্তহীন। যদি আপনার মহাকাশ প্রযুক্তির চমৎকারিত্ব এবং সৌন্দর্যের প্রতি মুগ্ধতা থাকে, তবে বাসস্থান হিসেবে নিঃসন্দেহে বিমান বাড়ি তার জন্য একটি সুখকর জায়গা হবে! কী অবাক হচ্ছেন ?ভাবছেন বিমান বাড়ি আবার কী?
একটি বোয়িং বিমান সাধারণত ৯০ হাজার বার আকাশে উড়তে এবং অবতরণ করতে পারে। মোট ৫৫ হাজার ঘণ্টা উড়তে পারে একটি বিমান। এরপরে তার কার্যকারিতা শেষ হয়ে যায়। এভাবে কার্যকারিতা শেষ হওয়া একটি বোয়িং বিমানকে বিলাশবহুল বাড়িতে পরিণত করেছেন ইন্দোনেশিয়ার এক যুবক। তার নাম ফেলিক্স ডেনিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে হেঁটে দরজা খুলে ভিলার অন্দরমহলে প্রবেশ করছেন ফেলিক্স। সামনের ঘরে একটি ডাইনিং রুম এবং অতিথিদের বসার জায়গা। ওই ঘরের দেওয়াল জুড়ে কাচের দরজা।
ফেলিক্স একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, একটি বোয়িং ৭৩৭ বিমানকেই নতুন রূপ দিয়ে দুই বেডরুমবিশিষ্ট ভিলায় পরিণত করেছেন তিনি। ফেলিক্স এই ভিলা প্রতিষ্ঠা করেছেন ইন্দোনেশিয়ার বালির ন্যাং ন্যাং সমুদ্রসৈকতের সামনে পাহাড়ের কোলে। সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায় সেখান থেকে।
কাচের দরজা ঠেলে ওপারে গেলেই রয়েছে খোলা বারান্দা। বারান্দায় রয়েছে সুন্দর বসার জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০ মিটার উপরে থাকা এই বিমান-ভিলায় রয়েছে জাকুজ়ি এবং সুইমিং পুল। ভিলার ভেতরে প্যাসেজের দুই দিকে দুইটি বাথরুম। বেডরুমের মধ্যে রয়েছে একটি ছোট বাথটাব। বাথটাবের সামনে রয়েছে কাচের জানলা। যেখান থেকে সমুদ্র দেখা যায়।
বিমানে যে ধরনের দরজা ব্যবহৃত হয় বেডরুমে রয়েছে সেই ধরনের দরজা। দরজা খুললেই চোখে পড়বে জাল। জালের উপর বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
এই ভিলায় থাকতে চাইলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। ফেলিক্স জানিয়েছেন, ভিলায় থাকার ন্যূনতম খরচ ৭ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় যা প্রায় ৭ লাখ ৬৮ হাজার টাকা। সিএনএনের তথ্য, ভেভেলপার ফেলিক্স ৭৩৭ বোয়িং বিমানটি ২০২১ সালে সালে কিনেছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে এই বাড়িটি ভাড়া দিচ্ছেন ফেলিক্স ডেনিম।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ