নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৩:২২ পি.এম
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সেইসঙ্গে তাদেরকে মালয়েশিয়ায় কাজের জন্য পাচারের চেষ্টা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতারও করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) উত্তর সুমাত্রার পাদাংসিদিম্পুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা (৩৮) ও তার ইন্দোনেশীয় স্ত্রী নুর হালিমা সিতুমোরাংকে (৩৪) গ্রেফতার করে। ভুক্তভোগীদের ছয়টি পাসপোর্ট এবং দম্পতির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বাংলাদেশিরা জানান, তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিলেন সোলেহ ও তার স্ত্রী।
পাদাংসিদিম্পুয়ানের পুলিশের অ্যাডজাংক্ট চিফ কমিশনার উইরা প্রায়াত্না জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়িতে একাধিক বিদেশির সন্দেহজনক উপস্থিতির তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বাংলাদেশে একটি এজেন্সি তাদের থেকে ২৭ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকা) নেয়। কিন্তু তাদের সুমাত্রায় নিয়ে আসা হয়।
এরপর সোলেহ জানান, তাদের মালয়েশিয়ায় নেয়া হবে, তবে এর জন্য তাদের অতিরিক্ত ২ কোটি ১০ লাখ রুপিয়া (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা) দিতে হবে।
পুলিশ প্রধান উইরা জানান, এই ঘটনার তদন্ত চলছে। পাদাংসিদিম্পুয়ান জেলা পুলিশ এবং উত্তর সুমাত্রা পুলিশ ইমিগ্রেশন অফিস একসঙ্গে কাজ করছে।
গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ