ইদানিং প্রেমের টানে বাংলাদেশে বিদেশীদের আনাগোনা যেন বেড়েই চলেছে। তেমনি ইন্দোনেশিয়ার এক তরুণী ইফহা। কাজের সুবাদে তিনি থাকেন সিঙ্গাপুরে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ইফহার সাথে সিঙ্গাপুরেই পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের।
সেখানেই একে অন্যের সঙ্গে করেন দেখাএবং তাদের প্রেম হয়। দুই বছরের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। একে অন্যের ওপর আস্থা রেখে গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে জাঁকজমক আয়োজনে শামীম-ইফহার বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, শামীম সিঙ্গাপুর থাকেন প্রায় ৬ বছর ধরে। ২০১৮ সালে লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান শামীম সিঙ্গাপুর যান। অন্যদিকে মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী। ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন ইফহা।
আরও জানা যায়, সিঙ্গাপুর থেকে গত জানুয়ারি মাসের ৩০ তারিখে বাড়ি আসেন শামীম মাদবর। বাড়িতে এসে ইফহার সাথে নিজের প্রেম ও বিয়ের করার কথা পরিবারকে বলেন তিনি। একই সঙ্গে ইফহাকে বলেন তিনি। প্রথমে দুই পরিবার রাজি না থাকলেও, পরে পরিবার বিয়েতে মত দেয়। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীম মাদবরের পরিবার তাকে গ্রহণ করে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতেই জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কিছুদিন পর মেয়েটিও বাড়িতে আসে। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি। এক সঙ্গে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি।
এ বিষয়ে বর শামীম বলেন, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো।
বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় জমান এলাকাবাসী। প্রায় ৮০০ মানুষের খাবার আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করেছেন।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন