বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কোনো ব্যাখ্যা দিচ্ছে না সরকার

নবীন নিউজ, ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ০১:২৯ পি.এম

সংগৃহীত ছবি

পাকিস্তানে দেশজুড়ে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে গেছে, এমনকি কোনো কোনো অঞ্চল ইন্টারনেট থেকেসম্পূর্ণ বিচ্ছিন্ন  হয়ে পড়েছে বলেও জানা গেছে। গতকাল বুধবার থেকে চলছে এই অবস্থা।

দেশটির ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলো এই সংকটের কোনো কারণ জানাতে পারেনি। সাংবাদিকরা ইন্টারনেট পরিসেবা সংক্রান্ত সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু পিটিএ থেকেও এ ইস্যুতে কোনো বক্তব্য-বিবৃতি পাওয়া যায়নি।

ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা— উভয় ইন্টারনেট পরিষেবাতেই গতি কমে গেছে। ফলে সাধারণ গ্রাহকরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন গতকাল থেকে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের সময়ে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল সরকার। সে সময় জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্লক করে দিয়েছিল তৎকালীন সরকার। এখনও দেশটিতে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্লক অবস্থায় রয়েছে। ভিপিএন ছাড়া এক্সের ওয়েবসাইটে ঢোকা সম্ভব নয়।

তবে এখন শুধু এক্স নয়, ইন্টারনেটের ধীরগতির কারণে বুধবার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা। অনেক নেটিজেন অভিযোগ করেছেন, যে কোনো পোস্ট আপলোড করতে অস্বাভাবিক বেশি সময় লাগছে।

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও।

ইন্টারনেট পরিষেবা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ব্যাখা না করা হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘ফায়ারওয়াল’ নামের একটি বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ত্রুটিপূর্ণ ইনস্টলেশন কারণে ইন্টারনেটের গতির এই দুরাবস্থার জন্য দায়ী।

দেশজুড়ে ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত ও নিরাপদ করতে গত জুলাই মাসের শেষ দিকে ‘ফায়ারওয়াল’ ইনস্টল করার ঘোষণা দেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ইনস্টলেশনের দিন হিসেবে বেছে নেওয়া হয় ১৪ আগস্টকে। ১৯৪৭ সালে এই দিনেই ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান।

গত মাসে পিটিএ’র এক কর্মকর্তা বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদের জোয়ার ঠেকাতে ফায়ারওয়াল সফটওয়্যার চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ