রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গুপ্তহত্যার ঝুঁকিতে মোহাম্মদ বিন সালমান

নবীন নিউজ ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ১১:২৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দীর্ঘ দিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পক্ষে এই প্রচেষ্টার একক কুশীলব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতা নেয়ার পরই ইসরায়েলের মতো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পথে হাঁটতে শুরু করে দেশটি। এই কারণে তিনি গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন বলেও দাবি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি।

বিষয়টি বলতে গিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের প্রসঙ্গ টেনে আনেন সালমান। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর মিসরীয় এই নেতাকে হত্যা করা হয়েছিল। সালমান প্রশ্নের সুরে বলেন, তাকে (আনোয়ার সাদাতে) রক্ষা করার জন্য কী করেছিল যুক্তরাষ্ট্র?

হত্যার ঝুঁকি নিয়ে বলার পাশাপাশি কেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন সেটাও মনে করিয়ে দেন সৌদি যুবরাজ। তাই ইসরায়েল-সৌদি স্বাভাবিককরণের চুক্তির মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সত্যিকারের পথ অন্তর্ভুক্ত থাকা উচিত বলে জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান ও কংগ্রেস সদস্যদের মধ্যে এই আলাপের বিষয়টি পলিটিকোর সংবাদদাতার কাছে এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে পরিচিত আরও দুজন ব্যক্তি প্রকাশ করেছেন।

তবে প্রাণনাশের ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এই মেগা চুক্তির বিষয়ে অনড় ক্রাউন প্রিন্স। তার দাবি, এই চুক্তি তার দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ