নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৩:৩৪ পি.এম
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ৭ হাজার ২শ’ জন পাকিস্তানি নাগরিককে সৌদি আরবের কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য দেশটির যুবরাজের প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরান।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ইমরান খান নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন।
পোস্টে ইমরান খান লেখেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আমার আবেদনে সাড়া দিয়ে প্রায় ৭,২০০ দরিদ্র ও অসহায় পাকিস্তানি নাগরিককে সৌদি কারাগার থেকে মুক্তি দেয়ার উদ্যোগ নেয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি নিঃসন্দেহে একটি মানবিক পদক্ষেপ, যা অসংখ্য পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।
তিনি আরও লেখেন, পাকিস্তানের সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য আমি সবসময় আমার অবস্থান এবং প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এটাই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে যাব।
সৌদি আরবের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে শাস্তি ভোগ করছিলেন এসব পাকিস্তানি। তবে তাদের বেশিরভাগই আর্থিক সংকটে পড়ে জরিমানা পরিশোধ করতে না পারার কারণে বন্দি অবস্থায় ছিলেন।
উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে বন্দি পাকিস্তানিদের মুক্তি নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। তার মতে, প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ