নবীন নিউজ, ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ০৫:০৩ পি.এম
ভারি বৃষ্টির পর স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার পানি ওই অঞ্চলের কয়েকটি ছোট শহরের বহু-ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। এতে রাস্তা-ঘাট ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বহু মানুষ বন্যার তোড়ে ভেসে গেছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। যতই সময় গড়াচ্ছে, ততই মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু নিশ্চিত নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়ায় লাল এবং দক্ষিণের আন্দালুসিয়ার কিছু অংশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ভারি বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয় মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ট্রেন চলাচল।
ভ্যালেন্সিয়ার আঞ্চলিক নেতা কার্লোস ম্যাজন বলেন, ‘কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনই সঠিক মৃতের সংখ্যা বলা সম্ভব নয়।’
স্থানীয় বাসিন্দাদের তোলা এবং স্প্যানিশ টিভিতে সম্প্রচার করা ছবিতে দেখা যায়, বিশাল জলরাশি যানবাহন ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো কোনো এলাকায় এক দিনেই এক মাসের চেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের কর্তৃপক্ষ নাগরিকদের বাড়িতে থাকতে এবং সকল অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে।
সংকট মোকাবিলায় স্পেনের কেন্দ্রীয় সরকার একটি ক্রাইসিস কমিটি গঠন করেছে যা মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেডিও এবং টিভি স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া নাগরিকদের সাহায্যের জন্য শত শত ফোনকল পাচ্ছিল, কারণ জরুরি পরিষেবাগুলো সব ক্ষতিগ্রস্থ স্থানে পৌঁছাতে সক্ষম হয়নি।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘন ঘন ঘটছে। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা স্থগিত করা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ