নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১২:১২ পি.এম
ছেলের বিয়ে উপলক্ষে দেশে আসাই যেন কাল হয়ে দাড়ালো। খুন হতে হয়েছে যশোরের ঝিকরগাছায় ফেরদৌসী খাতুন নামে এক নারীকে। গভীর রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তাকে। এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও (১২) ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন স্পেন প্রবাসী।
স্থানীয়রা জানান, চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরি করার বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাঁ কানের পাশে, ডান হাতের আঙুলে ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। আহত জান্নাতি তাদের পাশের বাসায় থাকা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নিলুফা খাতুনকে জানায়। তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি আমরা তদন্ত করছি। আসামিকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা