শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কাচারীপাড়া গ্রাম যেন ভেজাল গুড়ের আস্তানা!

নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৯:১৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অস্বাস্থ্যকর পরিবেশে রং চিনি, পুরাতন নষ্ট গুড়, কেমিক্যাল, সোডা দিয়ে বানানো হচ্ছে হাজার হাজার কেজি গুড়। এ গুড় পাংশা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের আলমাস নামক এক ব্যক্তি পাংশার বিভিন্ন স্থানে ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করে চালিয়ে আসছে এ কারখানা সমূহ।

সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম কাচারীপাড়ায় গিয়ে আস্তানা বানিয়েছে এই অসাধু চক্র। সেখানে গিয়ে দেখা মিললন এমন তিনটি কারখানার। অধিক লাভজনক হওয়ায় এ ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে দেশের বিভিন্ন প্রান্তে ফ্রেশ গুড় হিসাবে বাজারজাত করে আসছে এ অসাধু চক্রটি।

সরে জমিনে গিয়ে দেখাযায় কাচারীপাড়া গ্রামের সুনামধন্য শিক্ষক রফিক মাস্টারের বাড়ির পাশে ছায়া শীতল বাঁশ বাগানের মধ্যে সে এক এলাহি কারবার, সেখানে মিন্টু নামের এক ব্যক্তি পাশেই কামরুল ইসলাম নামের অপর ব্যক্তি ও একটু দুরে শাহজাহান আলী নামের এক ব্যক্তি আলাদা আলাদা এ ভেজাল গুড়ের কারখানা করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। এ যেন ভেজাল কারখানার নিরাপদ আবাসস্থল।

এ নিয়ে কথা বলার এক পর্যায়ে মানিকগঞ্জের আলমাসের ছেলে ফারুখ হোসেন নিজেকে কারখানার ম্যানেজার পরিচয় দিয়ে বলেন এখানে আমরা সব ম্যানেজ করেই ব্যবসা করি, সব চেনা আছে আমাদের, সব জায়গায় আমরা ম্যানেজ করেছি, আপনারা কিছুই করতে পারবেন না, সাংবাদিকরা আগেও এসেছে কিছু টাকা নিয়ে চলে গেছে ! আমাদের ব্যবসার কোনো সমস্যা হয়নি।

কাচারীপাড়া গ্রামের লোকাল ঠিকাদার মিন্টু বলেন ভাই কিছু মনে না করলে আসেন বসে কথা বলি কিছু ----- লাগলে বলেন সমস্য নেই ব্যবস্থা হবে। আপনারা এখানে কিভাবে কারখানা চালাচ্ছেন পরিবেশের ছাড়পত্র, টেড লাইন্সে এসব কিছু আছে কি! এমন প্রশ্নে তিনি বলেন স্থানীয় ভাবে সব ম্যানেজ করেই চালাচ্ছি তবে কোন কাগজ পত্র দেখাতে পারেনি সে।

খোঁজ নিয়ে যানাগেছে আলমাস প্রথমে কুষ্টিয়া জেলার খোকসা ও কুমার খালী এলাকায় এ ভেজাল গুড়েড় কারখানা করে সেখানে প্রশাসনের ব্যাপক তৎপরতায় ২ বছর আগে পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় আস্তানা করে বাণিজ্য শুরু করে সেখানে টিকতে না পেরে পুনরায় নিরাপদ স্থান মনে করে স্থানীয় কিছু অসাধু লোকদের সহায়তায় হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ভেজাল গুড়েড় ব্যবসা শুরু করে যা স্থানীয় কিছু চাটুকারী ও দালালদের সহায়তায় দিব্বি চালিয়ে যাচ্ছে ভেজাল গুড়ের কারখানা।

স্থানীয় একাধিক লোকের সাথে কথা হলে তারা বলেন আমরা এ এলাকার মানুষ এ গুড় খায় না, কিনিও না এটা সম্পূর্ণ ভেজাল পক্রিয়ায় বানানো হয়, ভারত থেকে এক জাতীয় দলা চিনি কমদামে আনা হয় সেটা পক্রিয়াজাতের মাধ্যমে রং মিশ্রিত বানানো হয় গুড়, পরে সাদা পাউডার দিয়ে কালার করে দেওয়া হয় দেখতে অবিকল গুড়েড় মত দেখালেও তা আসলে ভেজাল গুড়, এখানে দেখি মাঝে মধ্যে কারা যেন আসে আবার চলেও যায়, এখান থেকে ট্রাকের মাধ্যমে হাজার হাজার কেজি গুড় দেশের ভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে। যেন দেখবার কেউ নেই।

দীর্ঘদিন ধরে এমন ভেজাল কারখানা চললেও কখন বাধার সম্মুখীন হয়নি বলেও তারা দাবী করেন, তবে প্রশ্ন হচ্ছে নিরাপদ খাদ্য পরিদর্শক নামক পদে যিনি পাংশা হাসপাতালে কর্মরত তিনি কি কখনো এ বিষয়ে খবর নিয়েছেন নাকি......!

এ ব্যাপারে পাংশা হাসপাতালের চিকিৎসক ডা.মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন- ভেজাল গুড় বা ভেজাল খাদ্যের কারণে মানব দেহে নানা জটিল রোগের সংস্কার থাকে, এমনকি ভেজাল খাবারের কারণে ক্যান্সারের মত মরণ ব্যাধিও হতে পারে। আমাদের সকলের খাদ্য সর্ম্পকে সতর্ক থাকা দরকার।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা