রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৮ মাসে নিজ হাতে পবিত্র কোরআন লিখেছে স্কুলছাত্রী সোমা

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ০৩:৩২ পি.এম

সংগৃহীত

কোনো মাদরাসা কিংবা হুজুরের কাছে না পড়েও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাত্র ৮ মাসে নিজ হাতে পবিত্র কোরআন শরিফ লিখেছে নবম শ্রেণির শিক্ষার্থী সোমা আক্তার। তার এই দৃষ্টিনন্দন লেখা দেখে অবাক এলাকাবাসী। তার হাতের লেখা কোরআন শরিফ পেতে অনেকেই অর্ডার করছেন।

স্থানীয়রা জানায়, সোমা আক্তার চিরিরবন্দর উপজেলার মাঝাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বর্তমান সময়ের ছেলে-মেয়েদের থেকে সোমা একটু আলাদা। যে বয়সে শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, সেই বয়সে সোমা আক্তার নিজ হাতে নিখুঁত ভাবে কোরআন শরিফ লিখছে। এমনকি কোনো মাদরাসা বা কোনো হুজুরের কাছে এ বিষয়ে পড়েনি সোমা আক্তার। নির্ভুলভাবে পুরো কোরআন হাতে লিখেছে সে। তার চোখ জুড়ানো হাতের লেখায় পবিত্র কোরআন লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

মাঝাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক বলেন, এই মেয়েটি আমাদের গর্ব। অত্র এলাকায় এযাবৎ কেউ নিজ হাতে পবিত্র কোরআন শরিফ লিখতে পারেনি। সোমা নিজেই তা করেছে। তবে অবাক করার বিষয় হলো মেয়েটি কোনো মসজিদ-মাদরাসায় লেখাপড়া করেনি। 

সোমা আক্তারের বড় বোন সুমি আক্তার বলেন, আমার ছোট বোন সোমা ছোট বেলা থেকেই তার হাতের লেখা সুন্দর। আরবি ক্যালিয়োগ্রাফি আঁট করতে পারে। কোনো মাদরাসায় সে পড়েনি। প্রথমে আমপারা দেখে আরবি অক্ষর লিখতে শিখে। পড়ে সে অল্প সময়ের মধ্যে পুরো কোরআন শরিফ লিখেছে। 

স্থানীয় মামুদপুর রসুলপুর হামীদিয়া সালাফিয়া ইয়াতিম খানা মাদরাসার হাফেজ মো. আব্দুল হাকিম সরকার বলেন, কোনো মাদরাসা বা হুজুরের নিকট না পড়ে এতো সুন্দর করে পবিত্র কোরআন শরিফ নিজ হাতে লেখা দেখে আমি  অবাক হই। সোমার হাতের লেখা কোরআন দেখেছি এবং পড়েছি, খুবি চমৎকার লেখা এবং নির্ভুল। তবে দুইএক জায়গায় একটু সমস্যা ছিলো। তাকে দেখিয়েছি, সেটা সংশোধন করেছে সে। বর্তমানে তার হাতের লেখা ৬টি কোরআন শরিফের কপি রয়েছে, এগুলো নির্ভুল। কোরআন শরিফগুলো দেখে বোঝা মুশকিল যে এগুলো হাতের লেখা। 

সোমা আক্তার বলেন, ছোট বেলা থেকেই আমি বিভিন্ন দৃশ্যের ছবি আঁকি। এটা আমার শখ। আমি আরবির ক্যালিয়োগ্রাফি আঁট করতে পারি। আমি কোনোদিন মাদরাসা বা হুজুরের নিকট আরবি পড়িনি। আরবি ক্যালিয়োগ্রাফি আঁট করা দেখে অনেকে উৎসাহ দেন কোরআন শরিফ লিখতে। তারপর থেকে চেষ্টা এবং সেই চেষ্টা থেকে আজ আমি পুরো পবিত্র কোরআন শরিফ লিখে ফেলেছি। 

সে আরও বলেন, আমার বাবা একজন খেটে-খাওয়া দিনমজুর মানুষ। কোথাও প্রাইভেট পড়ানোর মতো সামর্থ নেই। সংসার চালাতে বাবা হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে একজন সৌদি প্রবাসী আমার লেখা ৬টি কোরআন শরিফ অর্ডার দিয়েছেন। এগুলো আমি সম্পূর্ণ করেছে। আরও কিছু কোরআন শরিফ লিখেছি। যা আমি এতিমখানা ও মাদরাসায় দান করবো। তবে যদি কারও দরকার হয় আমাকে জানালে আমি করে দিবো।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা