নবীন নিউজ, ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ১০:৫৮ এ.এম
ওমান উপকূলে একটি তেল ট্যাংকার ডুবে গেছে। এতে নৌযানটির ১৬ জন ক্রু নিখাঁজ হয়েছেন। নিখোঁজ এসব ক্রুদের ১৩ জন ভারতীয় নাগরিক।
জোর তল্লাশি চালানো হলেও প্রেস্টিজ ফ্যালকন নামক ওই ট্যাংকারের ক্রু সদস্যদের এখনও খোঁজ মেলেনি। বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমানের উপকূলে ডুবে যাওয়ার পর একটি তেল ট্যাংকারের ১৩ ভারতীয়সহ ১৬ ক্রু নিখোঁজ হয়েছেন বলে মধ্যপ্রাচ্যের এই দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে। ট্যাংকারের বাকি তিনজন ক্রু ছিলেন শ্রীলঙ্কান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী এই তেল ট্যাংকারটি বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে।
ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি মূলত মধপ্রাচ্যের এই সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর কাছাকাছি অবস্থিত যার মধ্যে একটি বড় তেল শোধনাগারও রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ।
ডুবে যাওয়া নৌযানটিকে প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমএসসি জানিয়েছে, জাহাজের ক্রুরা এখনও নিখোঁজ। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কম-এর মতে, ডুবে যাওয়া তেল ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ এই তেল ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ