নবীন নিউজ, ডেস্ক ১১ নভেম্বার ২০২৪ ০১:২১ পি.এম
কক্সবাজারের সাগর উপকূল থেকে অপহৃত কুতুবদিয়ার ১৯ জেলে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন। রোববার (১০ নভেম্বর) রাতে এসব জেলে কুতুবদিয়া জেটি ঘাটে এসে পৌঁছান তারা।
এর আগে, শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেদের সাগরে ছেড়ে দেয়। সকালে অপর একটি ফিশিং বোট ১৯ জেলেসহ নষ্ট বোটটি নিয়ে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে।
সোমবার (১১ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি-মাল্লাহসহ আল্লাহর দয়া-৩ নামের একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়েছিল। এ সময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হয়। জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিং বোটটি অপহরণ করে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বোটের মালিক বাঁশখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ নষ্ট ফিশিং বোটটি কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে। এ সময় জেলে পরিবারগুলোর স্বজনসহ এলাকাবাসী ভিড় জমান। ১৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। দুইজন দক্ষিণ ধুরুং ও একজন নোয়াখালী জেলার।
ফিরে আসা জেলেরা হলেন গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া), শাহ আলম (জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো. সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো. আব্বাছ (চাটি পাড়া), মো. কালু (দক্ষিণ ধুরুং), সোনা মিয়া (ফয়জানির পাড়া), মো. রেজাউল (ফরিজ্জার পাড়া), মো. মেহেদী (ফরিজ্জার পাড়া), মো. সাকিব (ফরিজ্জার পাড়া), মো. ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো. নয়ন (ফরিজ্জার পাড়া), মো. সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান (লক্ষ্মীপুর) ও মো. রুবেল (মাশরফ আলী বলির পাড়া, দক্ষিণ ধুরুং)।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে কুতুবদিয়ায় পৌঁছে ১৯ জেলে। তারা পাঁচ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা