নবীন নিউজ, ডেস্ক ০৩ অক্টোবার ২০২৪ ১০:১৩ এ.এম
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেমে থেমে চলছে।
এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কে রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। চরম বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। সড়কে যানবাহন কম থাকায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকবে। ৯ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃ্ষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বার সতর্ক সংকেত দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০ মিলিমিটার, কক্সবাজারে ১১৪ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন