নবীন নিউজ ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ১১:৫০ এ.এম
সংগৃহীত ছবি
গাজার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার গাজা শহরের কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার পর ধ্বংসস্তুপের নিচ থেকে অন্তত ৬০ জন ফিলিস্তিনিদের লাশ পাওয়া গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর সিনহুয়া নিউজের।
সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, তাদের ক্রু সদস্যরা ইসরায়েল সেনাবাহিনী প্রত্যাহারের পর তাল আল-হাওয়া এলাকা এবং শহরের পশ্চিমে কিছু এলাকা থেকে মরদেহ উদ্ধার করতে শুরু করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজা শহরে ইউএনআরডব্লিউএর সদর দপ্তরে ভেতরে হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধারা লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত দেওয়ার পরে তাদের সৈন্যরা এই সপ্তাহের শুরুতে এই এলাকায় ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান শুরু করেছে।
আইডিএফ শুক্রবার তাদের এক্স অ্যাকাউন্টে বলেছে, তারা ইউএনআরডব্লিউএর সদর দপ্তরের কাছে একটি কম্পাউন্ডে প্রচুর পরিমাণে অস্ত্র খুঁজে পেয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, অভিযানের শুরুতে বেসামরিক লোকজনকে এলাকা থেকে সরিয়ে নিতে সৈন্যরা একটি ‘বিশেষ করিডোর’ খুলেছিল।
এর আগে বৃহস্পতিবার, দুই সপ্তাহের ইসরায়েলি স্থল অভিযানের পর পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়াতে ধ্বংসস্তূপ থেকে ৬০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। আট মাস পেরিয়ে গেলেও এখনো এ হামলা অব্যাহত আছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে।
জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ