নবীন নিউজ, ডেস্ক ০৬ আগষ্ট ২০২৫ ১১:১০ এ.এম
নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার রাতে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘এনসিপি নেতাকর্মীরা ব্যক্তিগত অবকাশযাপনে পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছেন। তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করা এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোয় প্রাইভেসি চরমভাবে লঙ্ঘিত হয়েছে।’
দলটির এ নেতা আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি সন্তুষ্ট। ঘোষণার প্রতিফলন জুলাই সনদে দেখতে চাই।’
মঙ্গলবার দিনভর আলোচনায় ছিল এনসিপির শীর্ষ ৫ নেতার হঠাৎ কক্সবাজার ভ্রমণ। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপ সী পার্লে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে হঠাৎ কক্সবাজারে সারজিস-হাসনাতসহ এনসিপির ৫ নেতাগণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে হঠাৎ কক্সবাজারে সারজিস-হাসনাতসহ এনসিপির ৫ নেতা তাদের কক্সবাজারে আসার তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই ৫ নেতা কক্সবাজার আসেন। তাঁরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন। তাঁরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বেলা ১২টার পরপর সবাই ইনানীর রয়্যাল টিউলিপ সী পার্লে অবস্থান করেন তারা। যতটুকু জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর উখিয়া বিএনপির নেতাকর্মীরা সী পার্লের বাইরে অবস্থান করেন। সে সময় তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্টে বিদেশিদের সাথে গোপন বৈঠক রহস্যজনক।
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’