মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

আহলে বাইতের ভালোবাসা

নবীন নিউজ ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ০৯:৪০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নবীজির পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মুমিনের হৃদয়ে প্রোথিত। মুমিনের হৃদয়ের স্পন্দন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির পরিবারের প্রতিও রয়েছে অগাধ ভক্তি। আহল বাইত একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ: ঘরের লোকজন।

হে নবীপত্নীগণ, তোমরা সাধারণ কোনো নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সঙ্গে কোমলভাবে কথা বলো না। অন্যথায়, যার অন্তরে ব্যাধি আছে, সে লালসায় পড়বে আর তোমরা সংগত কথা বলো। এবং তোমরা স্বগৃহে অবস্থান করো এবং পূর্বেকার জাহেলিয়াতের যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না। আর নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রসুল (সা.)-এর অনুগত থাকো। হে নবী পরিবারবর্গ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করে দিতে। -সুরা আহজাব, আয়াত: ৩২-৩৩
 
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এমনই মত পোষণ করেছেন। তবে আয়াতটিতে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কথা বলা হলেও বিশুদ্ধ অভিমত হলো, অধিকাংশ আলেমের মতে, স্ত্রীরা ছাড়াও নবী-পরিবারের অন্তর্ভুক্ত আরও অনেকেই আছেন; যা বহু হাদিস দ্বারা প্রমাণিত। -মিন-মায়ীনিশ শামায়েল, ১ম অধ্যায়, ৭ম পরিচ্ছেদ
 
হজরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, এক সকালে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলেন। তার পরনে ছিল কালো নকশি করা পশমি কাপড়। সেখানে হাসান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এলেন এবং একটু পরে হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু-ও এলেন। তিনি একের পর এক উভয়কেই চাদরের ভেতরে নিয়ে নিলেন। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং সর্বশেষে আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু এলে তাদের দু’জনকেও চাদরে জড়িয়ে নিলেন। তারপর এই আয়াতটি পাঠ করলেন, ‘হে নবী পরিবারবর্গ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করে দিতে।’ -সুরা আহজাব, আয়াত: ৩৩। -মুসলিম: ২৪২৪
 
এ-ছাড়া সদকা সম্পর্কিত কয়েকটি হাদিসে রয়েছে, আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, নবীজি হাসান বা হুসাইনের মুখ থেকে সদকার খেজুর বের করে বলেছেন, তোমার কি জানা নেই যে, মুহাম্মদের পরিবারবর্গ সদকা খায় না? -বুখারি: ১৪৮৫

এতে বোঝা যায়, নবীজির আত্মীয়-স্বজনদের মধ্যে যাদের সদকা খেতে নিষেধ করা হয়েছে, তারা সবাই পরিবারের অন্তর্ভুক্ত।

এক বর্ণনায় ‘আহলে বাইত’ বলতে তাদেরকে বুঝানো হয়েছে, যাদের উপর চিরদিন সদকা গ্রহণ করা নিষিদ্ধ। তারা হলেন, আলী, আকিল, জাফর ও আববাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বংশধরগণ। -মুসলিম: ২৪০৮। 

ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আহলে বাইত’ বলতে কেবল নবীপত্নীগণ নন। বরং তার পরিবারগণও এর অন্তর্ভুক্ত। আর এটিই এ বিষয়ে বর্ণিত কোরআন ও হাদিসমূহকে শামিল করে। আহলে বায়েত থেকেই ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। -ইবনু মাজাহ: ৪০৮৫-৮৬

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?