বুধবার ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লটকনের জমজমাট হাট

নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ১০:১২ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রসালো ফল লটকন। একসময়ে একে জংলি ফল বলা হতো। বনে-বাদাড়ে ঝোপ-ঝাড়ে জন্ম নেওয়া গাছে ধরে থাকতো এ ফল। তেমন একটা কদর ছিল না। তবে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এ ফলের পুষ্টিগুণ সবার জানা হয়ে গেছে। তাই কদর বেড়েছে বহুগুণে।

দেশে এখন চলছে ফলের মৌসুম। গ্রীষ্ম-বর্ষা দুই ঋতুতে সারা দেশে মেলে নানা জাতের দেশীয় ফল। বাজারে এখন আম, লিচু, কাঁঠাল, আনারস, লটকনসহ নানা ফল পাওয়া যাচ্ছে।

রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের সম্মুখ সড়কে জমে উঠেছে লটকনের হাট। রংপুরসহ আশেপাশের জেলা লালমনিরহাট, নীলফামারী থেকে বিক্রেতারা লটকন আনে এই পাইকারি হাটে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে ২০০-৩০০ মণ লটকন বিক্রি হয় এই স্থান থেকে।

হাট ঘুরে দেখা যায়, আকার ভেদে পাইকারি দরে এখানে লটকন বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা মণ। 

বাগানিরা বলছেন, এ বছর লটকনের ফলন ভালো হয়েছে। শুরু থেকে ভালো দাম পেয়েছেন তারা। তবে এখন ভরা মৌসুমে দাম একটু কমেছে সরবারহ বেশি থাকায়। তারপরও দামে খুশি তারা।

লালমনিরহাটের কালিগঞ্জ থেকে ভ্যানে করে লটকন নিয়ে আসা আজিজুল হক বলেন, আমার বাগানে সাথীফল হিসেবে লটকন গাছ আছে ২০০। ফলন ভালো হয়েছে। দামও ভালো।

জেলার বিভিন্ন বাজারের ফল বিক্রেতারা সকালে এসে চাহিদা অনুযায়ী লটকন কিনে নিয়ে যান এখান থেকে। 

পীরগাছা এলাকার ফল বিক্রেতা আমির হোসেন বলেন, প্রতিদিন পৌর বাজার থেকে আমরা নানা ধরনের ফল কিনে নিয়ে যাই। পাশেই টাউনহলের সামনে দীর্ঘ সারির এই পাইকারি লটকনের হাট থেকেও আমরা লটকন কিনে বিক্রি করি। বড় আকারের এক মণ ২ হাজার টাকা দিয়ে কিনেছি। আশা করছি, দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। 

এই বাজারের আড়তদার সাবা উদ্দিন বলেন, প্রতিদিন ভোর ৬টা থেকে বসা এ হাটে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের রাজারহাট থেকে ক্রেতারা আসছেন। চাহিদা থাকায় লটকনের ভরা মৌসুমে ভালো দাম পাচ্ছেন চাষিরা।

লটকন গাছ সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে রোপণের উপযুক্ত সময়। বর্ষার শেষের দিকে মানে ভাদ্র-আশ্বিন মাসেও গাছ লাগানো যায়। লটকনের গাছ ঝোপের মতো হয়ে থাকে। প্রতিবছর মাঘ-ফাল্গুনে লটকনগাছে মুকুল আসা শুরু হয়। জ্যৈষ্ঠ মাসের শেষে এ ফল পরিপক্ক হয়ে থাকে। এটি চাষে তেমন কোনো খরচ নেই। স্ত্রী গাছ লাগিয়ে দিলেই হয়। সময়ে সময়ে একটু পরিচর্যা করতে হয়। গোড়ার চারদিকে জৈব সার দিলে ফলন ভালো হবে। পিঁপড়া বা পোকামাকড়ের হাত থেকে ফল বাঁচাতে ছত্রাকনাশক দিতে হয়।

পুষ্টিবিদদের মতে, মানুষের শরীরে একদিনে যে পরিমাণ ভিটামিন 'সি' প্রয়োজন মাত্র তিন-চারটি লটকন সে চাহিদা মেটাতে যথেষ্ট। ছোট এ ফলটি ভিটামিন 'বি-টু', ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা