নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১০:১৭ এ.এম
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে। তিনটি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং দুইটি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘন কুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে। এ ছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুইটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
এসব ফেরির যাত্রী ও পরিবহন শ্রমিকদেরকে তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে রোববার সকাল সাড়ে ৬টায় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেল ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন