নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০১:১৯ পি.এম
এক মাসের বেশি সময় ধরে জয়পুরহাট শহরে ব্যক্তি উদ্যোগে ‘একটু সুখের বাজার’ চালু রয়েছে। সেখানে ভর্তুকি দিয়ে হাট-বাজারের চেয়ে অর্ধেক দামে কাঁচা সবজি বিক্রি করা হচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘একটু সুখের বাজারে’ আরও বাড়তি ছাড় দিয়ে প্যাকেজ চালু করা হয়েছে। ১০০ টাকায় মিলেছে ব্যাগ ভর্তি বাজার।
১০০ টাকায় ব্যাগভর্তি বাজার প্যাকেজ কিনতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন। তারা ১০০ টাকায় ব্যাগভর্তি নতুন আলুসহ ১০ ধরনের সবজি কিনতে পেরে খুশি। ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে দুই দিন এই প্যাকেজ চালু থাকবে বলে জানিয়েছেন ‘একটু সুখের বাজারের’ উদ্যোক্তা।
২৭ অক্টোবর জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিবমন্দির প্রাঙ্গণে ‘একটু সুখের বাজার’ চালু করা হয়। সেখানে সাধারণ হাট-বাজারের চেয়ে সব ধরনের কাঁচা শাকসবজি দাম অর্ধেক। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রতিদিন এখান থেকে সাশ্রয়ী দামে তাজা তরিতরকারি কিনে স্বস্তি পান।
এই বাজারের উদ্যোক্তা রাজ কুমার খেতান। তিনি জয়পুরহাট শহরের বাসিন্দা। নিজেকে তিনি আমদানি-রফতানিকারক ব্যবসায়ী বলে পরিচয় দেন।
দেখা গেছে, শিব মন্দির মার্কেটের ভেতর একটি গলিতে থরে থরে তরিতরকারি সাজিয়ে রাখা হয়েছে। গলির পেছনের দিকে হাজারো নারী-পুরুষ লাইন ধরে আছেন। গলির প্রথমে উদ্যোক্তা রাজ খেতান রয়েছেন। একে-একে লোকজন গলির ভেতর ঢুকে রাজ খেতানকে ১০০ টাকা দিচ্ছেন। স্বেচ্ছাসেবীরা তাদের আলু, বেগুন, পটল, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শিম, ধনিয়া, কাঁচা মরিচ ও পালংশাক ব্যাগে ভরে দিচ্ছেন।
রাজ্জাক নামে এক ব্যক্তি আলুভাজা বিক্রি করেন। তিনি বলেন, ‘সারা দিন ঘুরে ২০০ টাকা রোজগার করি। এই টাকায় চাল কিনলে ঠিকমতো তরিতরকারি কিনতে পারি না। ১০০ টাকায় ব্যাগভর্তি বাজারের কথা শুনে দুপুর সাড়ে ১২টায় এসেছিলাম। ১০০ টাকায় ব্যাগ ভর্তি তরিতরকারি নিছি। এই বাজারে আমার দুই দিন চলবে। কম টাকায় বাজার পেয়ে খুশি লাগছে।’
কাশিয়াবাড়ি গ্রামের লাভলী বেগম বলেন, ‘এক মাস আগে সুখের বাজার চালু হয়েছে। হাট-বাজারের চেয়ে সুখের বাজারে তরিতরকারির দাম অর্ধেক। আমরা নিম্ন আয়ের মানুষেরা অর্ধেক দামে এখান থেকে তরিতরকারির কিনতেছি। এতে সংসারের খাবার খরচে অনেক সাশ্রয় হচ্ছে। আজকে ১০০ টাকায় ব্যাগভর্তি তরিতরকারি কিনছি।’
উদ্যোক্তা রাজ কুমার খেতান বলেন, ‘আমি অক্টোবর মাসে নিজে বাজারে গিয়ে তরিতরকারির দাম শুনে অবাক হয়েছিলাম। তখন আমার মনে হয়েছে সিন্ডিকেট করে তরিতরকারির দাম বাড়ানো হয়েছে। এ কারণে সিন্ডিকেট ভাঙতে নিজেই ভর্তুকি দিয়ে ২৭ অক্টোবর একটু সুখের বাজার চালু করেছি। এটি আগামী রমজান মাস পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে।’
রাজ কুমার খেতান বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই উপলক্ষে ডিসেম্বর মাসের প্রতি সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার প্যাকেজ চালু করেছি। আজকে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ১০০ টাকার ব্যাগভর্তি বাজার প্যাকেজ কিনেছেন।’
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘একটু সুখের বাজার’ এ অর্ধেক দামে শাকসবজি পাওয়া যাচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাকে ধন্যবাদ জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই বাজারের নাম পাঠানো হচ্ছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা