নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ০৯:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
ন্যায্য বেতন ও কর্মীদের অধিকার আদায়ের দাবিতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ও মাইক্রোচিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
বুধবার (১০ জুলাই) প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের (এনএসইইউ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এতে বলা হয়, চলতি মাসের ৮ জুলাই থেকে শুরু হওয়া এনএসইইউ আয়োজিত তিন দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এ ঘোষণা দেয়া হয়। মূলত ম্যানেজমেন্ট দাবি মেনে নেয়ার জন্য আলোচনার কোনো আগ্রহ না দেখানোয় এ পথে হাঁটতে যাচ্ছে স্যামসাংয়ের শ্রমিক সংগঠনটি।
ইউনিয়নের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রথম সাধারণ ধর্মঘটের পরেও সংলাপে যুক্ত হওয়ার কোন ইচ্ছা কোম্পানি দেখায়নি। তাই ১০ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হলো, যা লাগাতার চলবে।’
তবে এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি স্যামসাং কর্তৃপক্ষ।
এর আগে, গত ২৯ মে স্যামসাং ইলেকট্রনিক্সের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় রকমের ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ কোরিয়ায় কর্মরত হাজার হাজার শ্রমিক। প্রতিবাদের অংশ হিসেবে ৭ জুন ধর্মঘটের ডাক দিয়েছিল প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন এনএসইইউ।
উল্লেখ্য, স্যামসাং ইলেকট্রনিক্স হলো দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। এটি দেশটির পরিবার-নিয়ন্ত্রিত ব্যবসাগুলোর মধ্যে বৃহত্তম এবং এটি এশিয়ার অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম আধিপত্য বিস্তার করে। প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘স্যামসাং ইলেকট্রনিক্স’, যার প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালের ১৩ জানুয়ারি।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন